আরও তিনদিন চলতে পারে তাপপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৯ মে ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
দেশের বড় অংশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও অন্তত তিনদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, যদি বায়ুপ্রবাহের বর্তমান গতিপ্রকৃতি একই রকম থাকে তবে তাপপ্রবাহ আরও অন্তত তিনদিন চলতে পারে।
আবহাওয়াবিদেরা বলছেন, বৃহস্পতিবার (৮ মে) দেশের যত অংশজুড়ে তাপের বিস্তার, তা চলতি বছরে দেখা যায়নি। আজ রাজধানীতেও প্রচণ্ড গরম পড়েছে। রাজধানীর আজকের তাপমাত্রা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ একটি গণমাধ্যমকে বলেন, এপ্রিল মাসে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। কিন্তু আজ যেভাবে বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে, তা আগে হয়নি। তাপপ্রবাহ আগে এত বিস্তৃত ছিল না।
বৃহস্পতিবার এই তাপপ্রবাহের মধ্যেও বরিশাল অঞ্চলের আকাশে মেঘ রয়েছে। দুপুরের দিকে সেখানে ঝোড়ো হাওয়াও বয়ে যায়। সামান্য বৃষ্টিও হয়।
এ বিষয়ে বজলুর রশীদ বলেন, বরিশাল অঞ্চলে যে মেঘমালার সঞ্চার হয়েছে তা আরও বিস্তৃত হলে দেশজুড়ে যে তাপপ্রবাহ বইছে তা কমে আসতে পারে। সে ক্ষেত্রে ১১ মের মধ্যেই তাপপ্রবাহ কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এখন যেভাবে তাপপ্রবাহ বইছে, তা অন্তত তিন দিন থাকতে পারে। যদি বায়ুপ্রবাহের বিশেষ কোনো পরিবর্তন না হয় তবে এমনটা চলতে থাকবে। ১২ মে থেকে তাপপ্রবাহ কমতে পারে।
উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







